শুটিংয়ের সময় আহত ব্র্যাড পিট

আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’-এর শুটিং করার সময় দুর্ঘটনার সম্মুখীন হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। নাটকীয় গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি দৃশ্য করার সময় হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

রেসিং গিয়ার পরিহিত ৫৯ বছর বয়সী এই অভিনেতা ক্রু দ্বারা ধরে রাখা মাদুরের ওপর পড়ার আগে দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে দেখা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, পুরো রেসিং গিয়ার পরিহিত ব্র্যাড পিট দুর্ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে আসছেন এবং শেষে ক্রু মেম্বারদের পেতে রাখা একটি ম্যাটের ওপর পড়ে যান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্র্যাড পিটের টিম অভিনেতার ‘এফ ওয়ান’ সিনেমার চরিত্রের নাম নিয়ে হেলথ আপডেট শেয়ার করেছেন। যেখানে লেখা হয়, কোয়ালিফাইং রাউন্ডের সময় সানির শরীর একটু অসুস্থ হওয়ার মেডিক্যাল হেল্পের প্রয়োজন পড়ে। ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সানির স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের শীর্ষ অগ্রাধিকার। সানির শরীর সুস্থ থাকলেও তিনি আপাতত রেসে অংশগ্রহণ করবেন না। তিনি নিজের সেরে ওঠায় মনোনিবেশ করবেন। আমরা আরও আপডেট পেলে আপনাদের জানাবো।

‘এফ ওয়ান’ পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। যিনি টম ক্রুজ হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এ তার কাজের জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন এহরেন ক্রুগার। প্রযোজনা করেছেন জেরি ব্রুকহিমার, যিনি প্রযোজনা করেছিলেন ‘টপ গান’ ও।

ব্র্যাড পিটে সঙ্গে সিনেমাটিতে আরও দেখা যাবে হাভিয়ের বারদেম, টোবিয়াস মেনজিস, কেরি কনডন, সারাহ নাইলস এবং ইদ্রিস এলবার মতো তারকাদের। ২০২৫ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে আসবে এটি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’