গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে দেশের জলদস্যু ও অপরাধীদের দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের উত্থাপিত প্রশ্নের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর পরই দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের অনুরোধে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলে ‘অপারেশন রিস্টোর পিস’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। কোস্টগার্ডের নেতৃত্বে র‌্যাব ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এই সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারসহ বহু জলদস্যু ও বনদস্যুকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি উল্লেখ করেন, সরকার একটি পর্যায়ে অস্ত্র সমর্পণ ও ক্ষমা প্রদর্শনের সুযোগ দিয়ে দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল এবং তাতে ইতিবাচক ফলও পাওয়া গেছে। তবে আত্মসমর্পণকারী কিছু অপরাধী কয়েক বছর পর আবারও দস্যুতার পথে ফিরে যাওয়ার প্রবণতা দেখা যায়।এই কারণে সরকার অপরাধীদের পুনরায় অপরাধে জড়ানো রোধে কঠোর নজরদারি ও কার্যকর আইনি পদক্ষেপ জারি রেখেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে দেশের প্রধান অপরাধের সংখ্যা দৃশ্যমানভাবে হ্রাস পেয়েছে।২০২৫ সালের প্রথম আট মাসে যেখানে সারাদেশে ২ হাজার ৬০৭টি খুনের ঘটনা ঘটেছিল, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়ায় ২ হাজার ৩৩২টিতে। অর্থাৎ এই সময়ে খুনের সংখ্যা ৩-শরও বেশি কমেছে।

একইভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বিগত বছরের ১১ হাজার ২৬৯টি থেকে কমে ৯ হাজার ৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬টি থেকে কমে ৪ হাজার ৪০২টিতে নেমে এসেছে বলে তিনি সংসদে জানান।

মব সহিংসতার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ে মব সহিংসতা বা মব জাস্টিসের প্রবণতা ছিল ৮৯টি, যা বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টায় কমে ৫৬টিতে নেমে এসেছে। এই ঘটনাগুলোকে শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বা সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, গত বছরের একই সময়ে সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা ছিল ৯৯৯টি, যা চলতি বছরে কমে দাঁড়ায় ১৬৩টিতে। সংসদ সদস্যদের যেকোনো নির্দিষ্ট নোটিশ ও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে আরও বিস্তারিত নথিপত্র সংসদে পেশ করার প্রস্তুতি সরকারের রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। এরই মাঝে আন্তর্জাতিক জলসীমার নাম পরিবর্তন করে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে অবস্থিত ‘লেক ওন্টারিও’র নাম…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’