সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জ সদরের আঞ্চলিক সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ট্রাক ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের বহুতি বটতলায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের ঠাকুর হাওলদার (৭০) ও কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের সিএনজিচালক আশিক আহমেদ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুর হাওলদার ও তার ছেলে বিষ্ণ হাওলদার ভদ্রঘাট বাজার থেকে একটি অটোরিকশাযোগে শহরের দিকে যাচ্ছিলেন। কিন্তু বহুতি বটতলায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক আশিক ও যাত্রী ঠাকুর হাওলদার নিহত হন। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় বিষ্ণ হাওলদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ দুটি নিয়ে গেছে। তবে এ ঘটনায় নিহত যাত্রীর ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’