আজারবাইজানে বাংলাদেশিদের জন্য খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহের কথা জানিয়েছে ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু।

খনিজ-জ্বালানি সমৃদ্ধ ধনী আজারবাইজানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে এক হাজার। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের।

জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প। যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় ৫০০ বাংলাদেশি কর্মী। গত ১৪ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে।

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ২০২৫ প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু।

সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। যদিও শিক্ষার্থীরা বলছেন, সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ নেই।

তবে ড্রিম ট্রাভেল এজেন্সির সিইও শাকিল খান সময় সংবাদকে বলেন, 

এখানে শিপইয়ার্ড এবং এগ্রিকালচার সেক্টরে কাজ আছে। বাংলাদেশ থেকে কেউ কাজের ভিসা নিয়ে আসতে চাইলে বিভিন্ন শিপইয়ার্ড কোম্পানিতে সিভি দিতে পারেন। অভিজ্ঞতা দেখাতে পারলে চাকরি পাওয়া যায়। এভাবে কাজের সুযোগ আছে।

এসবিএম মেরিন অ্যান্ড (বাকু) প্রা. লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক বলেন, ‘দূতাবাস না থাকার কারণে আমাদেরকে মালয়েশিয়ার শরাণাপন্ন হতে হয়। যেখানে এক মাসে লোক আনা যায়, সেখানে সাড়ে ৩ মাস বা ৪ মাস লেগে যায়। এ ছাড়া এখানে ব্যাংকিং সিস্টেম বলতে গেলে শূন্য। এখান থেকে বাংলাদেশে টাকা পাঠানো সহজ নয়। অনেক ঝামেলা পোহাতে হয়। এক হাজার ডলার পাঠালে ৫০ ডলার খরচ হয়।’ 

এর আগে গত ১৫ জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত