দেড় যুগ ধরে অবৈধ বসবাস, মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড

মালয়েশিয়ায় দীর্ঘ ১৮ বছর ধরে অবৈধভাবে বসবাসের দায়ে এক বাংলাদেশিকে বেত্রাঘাত ও আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর।

বিবৃতিতে আরও বলা হয়, ১৮ বছর ধরে কাগজপত্রহীন অবৈধভাবে বসবাসের অভিযোগে গত ২৫ অক্টোবর তেরেঙ্গানু রাজ্যের কাম্পুং নিসান এমপ্যাটে অভিযান চালিয়ে ৩৭ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়। ওই বাংলাদেশি ইমিগ্রেশনের হাত থেকে বাঁচতে বিভিন্ন সময় বিভিন্ন উপায় অবলম্বন করে আসছিলেন।

ইউসরি আরও জানান, গত মঙ্গলবার দুপুরের দিকে দেশটির কুয়ালা তেরেঙ্গানু ও কুয়ালা নেরুস জেলার আশপাশে অভিযান চালিয়ে মোট ৬২ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ১৩ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছে। যাদের সবার বয়স ১৯ থেকে ৪৫ বছর বয়সি। তবে, আটকদের নাম প্রকাশ করেনি অভিবাসন বিভাগ।

মোহাম্মদ ইউসরি বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং আশ্রয় দেয়ার দোষে দোষী সাব্যস্ত হলে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ৫৬(১)(ডি) ধারা এবং ৫৫বি ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দোষী সাব্যস্ত হলে তাদের ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে।

আটকদের আরও তদন্তের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের