হত্যা-নির্যাতনে দায়ীদের বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সেটা হবে হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইমের প্রশ্নে আওয়ামী লীগকে নিয়ে কয়েকটি কথা বলেছেন নোবেল জয়ী এ অধ্যাপক। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপান্তর হওয়া সরকার পতনের সফল আন্দোলনের পর।   গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা নিজের দল ও জনগণকে ফেলে পালিয়ে যাওয়ার পর বিদেশ থেকে ফিরে বাংলাদেশের হাল ধরে ড. ইউনূস।

এরপর তার তত্বাবধানে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপরই বাংলাদেশের সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। যদিও এসব প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি।

আওয়ামী লীগকে নিয়ে ড. ইউনূস বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারও মতো তারা (আওয়ামী লীগ) স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবিলা করব। তবে তার আগে সবাই সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রাখেন। তারা সেটি পাবেন। হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে।

বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় রাজনৈতিক দল খুব দ্রুত নির্বাচন চাইছে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে নাগাদ ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সেটির একটি ধারণা বা নির্বাচনী রোডম্যাপও দাবি করছে। আবার কিছু দল বলছে, সময় নিয়ে সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচন হোক। এ বিষয়ে ইউনূস সরকারের তাড়াহুড়া নেই।

ড. ইউনূসে বলেছেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেনি সরকার। প্রথমে আমাদের রেললাইন ঠিক করতে হবে, যাতে ট্রেন সঠিক দিকে যেতে পারে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’