আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের

ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, এমন দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। তবে হামলা নিয়ে বিস্তারিত কিছুই বলেনি বাহিনীটি।অন্যদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কিছুই বলেনি।

তবে ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, দনিপ্রো শহরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির বিমান বাহিনী।  

বিবিসির মার্কিন সহযোগী সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি কিয়েভ করছে, যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তা অস্বীকার করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, তার দেশে রাশিয়ার নতুন রকেট দিয়ে হামলা হয়েছে। তার ধারণা, এর মধ্যে আইসিবিএমের বৈশিষ্ট্য রয়েছে।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য তৈরি হলেও এতে প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে। এটি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।  

রাশিয়ার হামলায় কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো অস্পষ্ট। তবে ইউক্রেন বলছে, দনিপ্রো শহরের অবকাঠামো লক্ষ্য হামলা চালানো হয়েছিল।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’