বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮ জেলে

বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় বরগুনার চারটি মাছধরার ট্রলারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারগুলোতে থাকা সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। এছাড়া চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ওই চারটি ট্রলারসহ আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড সদস্যরা। পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জলদস্যুদের হামলায় আহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার মো. মনির হোসেন মাঝি (৩৫), কালমেঘা এলাকার মো. বেল্লাল (৪০), মো. আবুল কালাম (৫০), ছোনবুনিয়া কালমেঘা এলাকার মো. বেল্লাল (৩১) বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. জাহিদ (২২), নলী এলাকার মো. ইব্রাহিম (৩০), আজোকাঠি এলাকার মো. ইলিয়াস (২০) এবং নলী সাজিপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তফা (৬০)।

কোস্ট গার্ড ও জেলেদের সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এফবি তুফান-২, এফবি মদিনা-১,
এফবি মা-১ ও এফবি তারেক-১ ট্রলার। বৃহস্পতিবার রাতে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী জলদস্যু একে একে চারটি ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় দস্যুরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল।

জলদস্যুরা চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ থেকে ২২ লাখ টাকার মাছ, ৫০-৬০ হাজার টাকা নগদ অর্থ এবং জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন লুট করে। ডাকাতির সময় জেলেরা বাধা দিলে সাতজনকে মারধরসহ এক জেলেকে শটগান দিয়ে গুলি করে দস্যুরা। এছাড়াও ডাকাতি শেষে চারটি ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় তারা।

এ ঘটনার খবর পেয়ে ডাকাতির শিকার ট্রলার এবং জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড। আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ বেল্লাল ও আহত মোস্তফাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডাকাতির খবর শুনে তাৎক্ষণিক আমরা পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। এছাড়া পাথরঘাটা থেকে উদ্ধারের জন্যে ট্রলার পাঠিয়ে তাদের ঘাটে নিয়ে আসা হয়। আহত ছাড়া বাকি জেলেরা বাড়ি ফিরে গেছেন।

পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে বঙ্গোপসাগরে ডাকাতির শিকার ৪ ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বঙ্গোপসাগরে যে এলাকায় জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে, তা আমাদের এলাকায় পড়েনি। এ কারণে ওই এলাকার সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে ট্রলারগুলোতে থাকা অধিকাংশ জেলেই পাথরঘাটার বাসিন্দা হওয়ায় যদি কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা তা সংশ্লিষ্ট থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে অবহিত করবো।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান বলেন, মালিকদের পক্ষ থেকে ডাকাতির খবর জানতে পেরে আমি নৌবাহিনী, পুলিশ, কোস্ট গার্ডসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছিলাম। এছাড়া মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলাম। রাতে তাদের উদ্ধার করে পাথরঘাটা নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুই জেলেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’