বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠলো দিল্লি

১৬৪ রানের লক্ষ্য। আইপিএলে এবার অন্তত এই রান জয়ের জন্য যথেষ্ট নয়। সেটা প্রমাণ করলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। বিশেষ করে লোকেশ রাহুল। যে বিধ্বংসী ইনিংস আজ তিনি উপহার দিলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, তা অনেকদিন মনে রাখবে স্থানীয় দর্শকরা।

৫৩ বলে খেললেন অপরাজিত ৯৩ রানের ইনিংস। ম্যাচ শেষে হয়তো তিনি আফসোস করেছেন, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ক‘টা রান বেশি করলে সেঞ্চুরিটা পেতেও পারতেন।

সে যাই হোক, ছক্কা বৃষ্টিতে তিনি ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই বেঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ১৬৩ রানের চ্যালেঞ্জ পার করে দিয়েছেন। ৬ উইকেটের ব্যবধানে জয়ের সঙ্গে দলকেও তুলে এনেছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৪ জয়ে দিল্লির পয়েন্ট ৮। তারাই এখনও পর্যন্ত অপরাজিত। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে গুজরাট টাইটান্স। হারলেও ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

শেষ তিন ওভারে (১৮ বলে) বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৮ রান। জস দয়ালের কাছ থেকে ৫ বলেই ২৩ রান তুলে নিলেন লোকেশ রাহুল এবং ত্রিস্টান স্টাবস। ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন ত্রিস্টান স্টাবস। লোকেশ রাহুল ৫৩ বলে ৬ ছক্কা ও ৭ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৯৩ রানে।

লোকেশ রাহুল এবং ত্রিস্টান স্টাবসের ১১১ রানের জুটি আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫ম উইকেট জুটিতে সর্বোচ্চ। এর আগে ৫ম উইকেটে রস টেলর এবং জেপি ডুমিনি করেছিলেন ১১০ রান।

অথচ, ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই দ্রুত উইকেট হারায় দিল্লি। ৩০ রানে ফিরে যান সেরা তিন ব্যাটার। ওপেনার ফ্যাফ ডু প্লেসি ২ রান, জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ৭ ও অভিষেক পোড়েল করেন ৭ রান। অধিনায়ক অক্ষর প্যাটেল আউট হন ১৫ রান করে। ৫৮ রানে ৪ উইকেট পড়ার পরই লোকেশ রাহুল আর ত্রিস্টান স্টাবসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দিল্লি।

এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬৩ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনার ফিল সল্ট করেন সর্বোচ্চ ৩৭ রান। এছাড়া ৩৭ রানে অপরাজিত থাকেন টিম ডেভিডও। বিরাট কোহলি ১৪ বলে করেন ২২ রান। রজত পাতিদার ২৩ বলে করেন ২৫ রান। ক্রুনাল পান্ডিয়া করেন ১৮ রান।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের