লন্ডনে লাবনী বড়ুয়ার ‘সপ্তসুরে বাঁধন-হারা’

লন্ডনের রিচমিক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো বৃটিশ-বাঙালি সংগীতশিল্পী লাবনী বড়ুয়ার একক সংগীতানুষ্ঠান ‘সপ্তসুরে বাঁধন-হারা’। কবি ও আবৃত্তিশিল্পী তানজিনা নূর-ই সিদ্দিকীর উপস্থাপনায় গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় বাংলা সংগীতের স্বর্ণযুগের কিংবদন্তিদের।

বিকেল সাড়ে পাঁচটায় মঞ্চে আসেন লাবনী বড়ুয়া। একে একে পরিবেশন করেন বিবিধ বর্গের উপশাস্ত্রীয় সংগীত, নজরুলগীতি, গজল, রাগপ্রধান এবং জনপ্রিয় আধুনিক বাংলা গান। এ সময় তবলায় পিয়াস বড়ুয়া, কী-বোর্ডে শ্রী সুনীল যাদব এবং অক্টোপ্যাডে রিজান আহমেদ সহযোগিতা করেন।

সন্ধ্যার বিশেষ চমক ছিল ইউক্রেনীয় সংগীতশিল্পী একা কাটেরিনার সঙ্গে বাংলা গানের সমবায়ী পরিবেশনা, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সংগীত অনুরাগীরা মনে করেন, প্রবাসে শিকড়ের সঙ্গেও মেলবন্ধনের এক উজ্জ্বল প্রয়াস প্রতিভাত হয়েছে লাবনীর অনুষ্ঠানে।

চিত্রশিল্পী ও সংস্কৃতিকর্মী নাজিয়া আমিন বলেন, ‘লাবনী বড়ুয়ার মতো শিল্পীরাই যেন প্রবাসে বাংলা সংস্কৃতির আলো জ্বালিয়ে রাখছেন।’

গ্লো-উইম্যানের প্রতিষ্ঠাতা স্নিগ্ধা মিষ্টি বলেন, ‘এ ধরনের আয়োজন আরও বেশি করে করা প্রয়োজন। এসব উদ্যোগ আমাদের আত্মপরিচয়ের স্বাক্ষর বহন করে।’

সংগীতশিল্পী লাবনী বড়ুয়া বলেন, ‘এমন ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে বাংলা সংগীতকে আরও বহুদূর পৌঁছে দিতে চাই।’

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চিরঞ্জীব চক্রবর্তী, সৌধের পরিচালক ও কবি টি এম আহমেদ কায়সার প্রমুখ। উপস্থিত ছিলেন সব্যসাচী সংগীতশিল্পী সঞ্জয় দে, উপশাস্ত্রীয় শিল্পী ফারজানা সিফাত, আবৃত্তিশিল্পী পপি শাহনাজসহ অনেকেই।

লাবনী বড়ুয়া ২০০৮ সালে যুক্তরাজ্যে ‘বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’ লাভ করেন। ২০১১ সালে প্রকাশিত হয় অ্যালবাম ‘মেঘলা ছেলে’। ২০১৪ সালে হাউস অব কমন্সে ‘হান্ড্রেড ইয়ার্স অব টেগর’ অ্যালবামে অংশগ্রহণ করেন।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত