কী আছে এই নাটকে, কেন দেখছে মানুষ

সময়ের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। একের পর এক নাটকে জুটি বেঁধে দর্শক মাতিয়েছেন তারা। গত বছরের এপ্রিল মাসে ইউটিউবে অবমুক্ত হয় তাদের ‘শ্বশুরবাড়িতে ঈদ’নাটকটি। এক বছরে সেটি দেখা হয়েছে রেকর্ডসংখ্যকবার। নাটকটির ভিউ এতই বেড়েছে, যা অতিক্রম করেছে জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’র ভিউ। তৃতীয় অবস্থানে আছে ‘ভুলো না আমায়’ নাটকটি।

মনে প্রশ্ন জাগতে পারে—কী আছে এই নাটকে, কেনইবা নাটকটি দেখছে মানুষ? মূলত শ্বশুরবাড়িতে ঈদকেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকের গল্প। বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই।

নাটকে দেখা যায়, শ্বশুর কৃপণ। তিনি ঈদে ফিতরা-জাকাত ইত্যাদি দিতে চান না। সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই। নাটকে বার্তা দেওয়া হলেও সেটি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ জন্যই নাটকটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘শ্বশুরবাড়িতে ঈদ’নাটকটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরি আলম প্রমুখ। নির্মাণ করেছেন নাট্য পরিচালক মহিন খান। বর্তমানে বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে।

এর আগে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’আট বছর ধরে ইউটিউবে সর্বাধিক ভিউয়ের নাটক ছিল। নাটকটিতে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার বাবা একজন স্কুলশিক্ষক। এক সময় বাবার অবসর নেওয়ার সময়ও আসে চলে। এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে হাল ধরতে হয় বড় ছেলেকেই।

বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেন মেহজাবীন। একপর্যায়ে সে তার বাবা-মায়ের কাছে বিয়ে না করা নিয়ে কোনো অজুহাতই দেখাতে পারে না। এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না। বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে তারা একটি সিদ্ধান্তে আসে। এমন কাহিনি নিয়েই ভিউয়ের দিক এখন দ্বিতীয় অবস্থানে আছে নাটকটি।

তৃতীয় স্থানে আছে জাকারিয়া সৌখিন নির্মিত নাটক ‘ভুলো না আমায়’। গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলো না আমায়’। নাটকটি রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল । ভিউয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে নাটকটি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’