রাজস্থানকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে গুজরাট

প্রথমে ব্যাট করতে নেমে ২১৭ রানের বিশাল স্কোর দাঁড় করানোর পরই গুজরাটের জয় মোটামুটি নিশ্চিত হয়ে যায়। তবুও শঙ্কা ছিল, এবারের আইপিএলে যেভাবে বড় বড় স্কোর তাড়া করার ঘটনা ঘটছে, তাতে এই ২১৭ রানও টেকে কি না; কিন্তু শেষ পর্যন্ত গুজরাটের ভীত হওয়ার কোনো কারণ ঘটেনি।

২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৯.২ ওভারেই অলআউট হয়েছে ১৫৯ রানে। ফলে ৫৮ রানের বড় ব্যবধানেই জয় পেয়েছে শুভমান গিলের দল। সে সঙ্গে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে উঠে গেছে গুজরাট টাইটান্স। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ব্যাট করার আমন্ত্রণ জানায় গুজরাটকে। ব্যাট করতে নেমে শুভমান গিল ২ রান করে আউট হয়ে গেলেও সাই সুদর্শন ও জস বাটলার মিলে গুজরাটকে বড় স্কোরের ভিত গড়ে দেন। ২৫ বলে ৩৬ রান করে আউট হন বাটলার। শাহরুখ খানও করেন ৩৬ রান।

তবে এক প্রান্ত আগলে রেখে ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাই সুদর্শন। রাহুল তেওয়াতিয়া ১২ বলে খেলেন ২৪ রানের ইনিংস। ৪ বলে ১২ রা করেন রশিদ খান। ৬ উইকেট হারিয়ে ২১৭ রান করে গুজরাট টাইটান্স।

জবাব দিতে নেমে শিমরন হেটমায়ার ছাড়া রাজস্থানের আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি গুজরাট বোলারদের সামনে। ৩২ বলে ৫২ রান করেন হেটমায়ার। ২৮ বলে ৪১ রান করেন সানঞ্জু স্যামসন। ১৪ বলে ২৬ রান করেন রিয়ান পরাগ। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১৯.২ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

গুজরাটের হয়ে ৩ উইকটে নেন প্রাসিদ কৃষ্ণা, ২টি করে উইকেট নেন রশিদ খান ও সাই কিশোর। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, আরশাদ খান।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত