মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন।সেই কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি। মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই এনআরআই সাইফ আলি খান ও তার গ্রুপের বিরুদ্ধে চিৎচার-চেঁচামেচি এবং অশোভনীয় আচরণের অভিযোগ তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়, যা ক্রমশ হাতহাতিতে গড়ায়।

সইফের বিরুদ্ধে ওই এনআরআই শিল্পপতিকে ঘুষি মেরে নাক ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ইকবাল শর্মার শ্বশুর রমনভাই প্যাটেলকেও হেনস্থার অভিযোগ ওঠে অভিনেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে। তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ৫ হাজার টাকার জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

পুলিশ সূত্রের খবর, ঘটনার রাতে কোলাবার পাঁচ তারকা হোটেলে সাইফ আলি খান ও বাকিদের সঙ্গেই ছিলেন মালাইকা আরোরা। পুলিশের দাবি, ঘটনা ঘটে তার চোখের সামনেই। ফলে প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হয়। সেই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান, অভিনেত্রী করিশমা কাপুর, অমৃতা আরোরা লাদাখ, ফ্যাশন ডিজাইনার বিক্রম পড়নিশও।

২০১৪ সালে এই ঘটনা একাধিক ধারায় মামলা রুজু হয় সাইফ আলি খান, শাকিল লাদাখ এবং বিলাল আমরোহির বিরুদ্ধে। ২০১৭ সালে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে মামলা হয় সাইফ আলি খানের বিরুদ্ধে। অভিযোগ ওঠে শিল্পপতির শ্বশুরকেও হেনস্থা ও মারধর করা হয়েছে।

এ ঘটনায় সেশন আদালতের দ্বারস্থ হন সাইফ আলি খান। তবে ২০১৯ সালের তার মামলাটি খারিজ হয়ে যায়। এরপর ২০২৩ সালে সাইফ আলি খানকে বেকসুর খালাস করে আদালত। তবে বিচার শেষ হওয়ার আগে এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে রায়ের পূর্বে বিশেষ নজর রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর। সেই কারণেই তলব করা হয় মালাইকা আরোরাকে।

জানা গেছে, গেল ২৯ মার্চ মালাইকা আরোরার বোন ও অভিনেত্রী অমৃতা আরোরা লাদাখ তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাইফকেই উল্টো মারধর করেন এনআরআই শিল্পপতি।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী