মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় তিন স্থানীয় নাগরিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সেলাঙ্গর হুলু সেলাঙ্গর জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়।  

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন ডিভিশনের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বুকিত সেন্টোসা ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশন (বিবিপি), কুয়ালা কুবুর ভারু বিবিপি ও তানজুং মালিম বিবিপি থেকে মোট ২১ জন দমকলকর্মী ও কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। 

আহমদ মুখলিস আরও বলেন, একটি ট্রেলার, একটি তিন টনের লরি ও একটি টয়োটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় লরিতে থাকা এক বাংলাদেশির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহন হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। 

হুলু সেলাঙ্গর জেলা পুলিশের উপ-প্রধান ডিএসপি আসরি মোহাম্মদ ইউনুস জানান, মিতসুবিশি ফুসো ট্রাকের চালক বাংলাদেশি স্থানীয় স্লিম রিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

নিহত দুই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শুধুমাত্র বয়স জানানো হয়েছে। ঘটনাস্থলে নিহত বাংলাদেশির বয়স ৩০ বছর আর পরে হাসপাতালে মৃত ব্যক্তির বয়স ৫১ বছর। 

আরও তিনজনের হাসপাতালে চিকিৎসা চলছে। এর মধ্যে একজন ট্রাকচালক। তার বয়স ২৬ বছর বলে জানা গেছে। টয়োটা গাড়িতে থাকা দুইজনের বয়স যথাক্রমে ৫২ ও ১৮ বছর।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুট্টা বোঝাই একটি মিতসুবিশি ফুসো ট্রাকের সাথে একটি টয়োটা গাড়ির ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে আরেকটি স্ক্যানিয়া লরির সাথে সংঘর্ষ হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’