ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৭

ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। আহত ৩৫ জনের মধ্যে আরও ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও ফজিরুন নেসা (৬৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘হাই ডেক্স’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বাসে থাকা অন্তত ৪০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জাগো নিউজকে বলেন, সব আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দাফন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটিও করা হবে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল