মেক্সিকোতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৯

মেক্সিকোর একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সশস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৭ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) সকালে সশস্ত্র হামলাকারীরা উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান পৌরসভার একটি ক্লিনিকে হামলা চালায়।

মুখোশধারী হামলাকারীরা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের গেট খুলে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে রোগী ও কর্মীদের ওপর গুলি চালায়।

৯১১ জরুরি হটলাইনে একাধিক ফোনের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮জন নিহত হন। আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী