পাহাড় থেকে আচমকা পড়ল পাথর, মালয়েশিয়ায় প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ার পেনাং রাজ্যে ৫০ কেজি ওজনের পাথরের নিচে চাপা পড়ে ৩৪ বছর বয়সি বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ডেপুটি পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট লি সুই সাক জানান, শুক্রবার (৫ এপ্রিল) পেনাং রাজ্যের জর্জ টাউন এলাকার জালান পায়া তেরুবংয়ের ফার্লিমের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন ওই বাংলাদেশি। এসময় পাহাড়ের ঢাল থেকে ৫০ কেজি ওজনের একটি পাথর মাথার ওপর পড়লে রাস্তা থেকে ছিটকে পড়ে তিনি মারা যান।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর মাথায় ও মুখে আঘাতের ফলে ঘটনাস্থলেই স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন। দেশটির সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, রাজ্যের অবকাঠামো, পরিবহন ও ডিজিটাল কমিটির চেয়ারম্যান জায়রিল খির জোহারি জানিয়েছেন, পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় তারা প্রতিবেদন পেয়েছেন।

তিনি ফেসবুকে এক বিবৃতিতে বলেন, পেনাং সিটি কাউন্সিল (এমবিপিপি) এবং পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে অবিলম্বে পাথর পড়ার কারণ এবং ঢালের নিরাপত্তা স্তর তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে।

এসময় ওই রাস্তা দিয়ে চলাচলকারী সকল সড়ক ব্যবহারকারীকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পেনাং হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’