ক্যারিয়ারে দুর্দিন, অনুরাগীদের কাছে পরামর্শ চাইলেন ভাইজান

এবারের ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমাটি। দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমা ঘিরে ভাইজান অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণ হয়নি বলা চলে। সবাই বলছে- ভাইজানের ক্যারিয়ারে এখন দুর্দিন চলছে।

বক্স অফিসেও তেমন ভালো আয় করতে পারেনি সালমানের ‘সিকান্দার’। এমন ঘটনায় নিজের ক্যারিয়ার ও আগামী সিনেমা নিয়ে বেশ সিদ্ধান্তহীনতায় রয়েছেন বলিউডের এ সুপারস্টার। নিজের সব দ্বিধা কাটাতে এবং ক্যারিয়ার বাঁচাতে এবার দর্শক-অনুরাগীদের শরণাপন্ন হলেন এ তারকা।

৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানেই তিনি অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একটি সূত্র থেকে জানা গেছে, ভক্তদের কাছে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে সবার প্রতিক্রিয়া ও প্রত্যাশা কি রকম? সালমান অভিনীত ‘সিকান্দার’সিনেমা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এ ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে। জানা গেছে, সামনে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন।

‘সিকান্দার’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও বলি সুপারস্টারের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তার মধ্যে উল্লেখযোগ্য ‘কিক’ সিনেমার সিক্যুয়েল ‘গঙ্গারাম’। এ সিনেমায় সালমান খান সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করবেন। ‘সিকান্দার’ মুক্তির পরই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন সালমান। ‘দেবা’ সিনেমা দেখে অনেকেই ভাইজানকে শাহিদ কাপুরকে অনুকরণের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে সেই সমস্ত সমালোচনার যোগ্য জবাব দেওয়ার পথই খুঁজছেন ‘সিকান্দার’ সালমান। এই আলোচনার পরিপ্রেক্ষিতেই নিজের ভবিষ্যত পরিকল্পনাও নাকি ঠিক করতে চান সালমান খান।

  • Related Posts

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার…

    Continue reading
    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভার আয়োজন করা হয়।…

    Continue reading

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    স্পেনে যাচাই-বাছাইয়ের আগেই কর্মক্ষেত্রে ৬ লাখ অনিয়মিত অভিবাসী

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী