দেবের ‘বাঘাযতীন’ সিনেমার নির্মাতা অরুণ রায় মারা গেছেন

চলে গেলেন টালিউডের ‘বাঘা যতীন’ খ্যাত জনপ্রিয় পরিচালক অরুণ রায়। আজ (২ জানুয়ারি) সকালে কলকাতার আর জি কর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এ নির্মাতা তিনি। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

অরুণ রায়ের গত কয়েকদিনে শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। তাকে ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল। ফুসফুসের সংক্রমণও বেড়েছিল।

সম্প্রতি এ নির্মাতাকে দেখতে আর জি কর হাসপাতালে গিয়েছিলেন ‘বাঘা যতীন’ সিনেমার নায়ক দেব। অরুণ রায়ের প্রথম সিনেমা ‘হীরালাল’। এটি দর্শকের মাঝে সাড়া ফেলেছিল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ।

দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ের সময় ক্যানসার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। তবে এ জন্য সিনেমার কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। অসুস্থতা নিয়েই সিনেমার শুটিং শেষ করেছিলেন এ নির্মাতা। শুধুই ‘বাঘা যতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার কাজও। অরুণ রায় পরিচালিত আরও উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘এগারো’, ‘৮ / ১২ বিনয়-বাদল-দীনেশ’। তার মৃত্যুতে টালিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের