শেরে বাংলায় টিকিট না পেয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

টিকিট বিক্রি নিয়ে গোলযোগ থামছেই না। ৩০ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচের আগে টিকিট না পেয়ে শেরে বাংলার মূল প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন শতাধিক দর্শক।

আজ বৃহস্পতিবার আবারও টিকিট না পেয়ে জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেছেন দর্শকরা। ঢুকতে না পেরেই ক্ষান্ত হননি তারা। শেরে বাংলা স্টেডিয়ামের পূর্ব দিকের সুইমিং পুলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শেরে বাংলার পূর্ব দিকে অবস্থিত সুইমিং পুলের পাশে টিকিট বিক্রির অস্থায়ী বুথে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই অস্থায়ী বুথে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালেও সেই বুথে টিকিট বিক্রি হয়। তা দেখে ও জেনে বেলা ১২টার দিকে কিছু দর্শক টিকিট কিনতে যান। কিন্তু তখন টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

টিকিট না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ দর্শকরা ৫ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ওই দর্শকরা অস্থায়ী বুথ ভেঙে ফেলেন এবং পাশে থাকা সুইমিং পুলে ভাঙচুর চালান। এক পর্যায়ে তারা বুথে আগুন লাগিয়ে দেন। পাশেই ফায়ার সার্ভিস অফিস থাকায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা