এবার রবীন্দ্রনাথের নায়িকা দীঘি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কালজয়ী সৃষ্টি নিয়েই নাটক ও সিনেমা নির্মিত হয়েছে। সেইসব সিনেমায় কাজ করে অনেক অভিনেত্ররীই রবীন্দ্রনাথের নায়িকা হিসেবে খ্যাতি পেয়েছেন। তালিকায় রাখা যায় সুবর্ণা মুস্তাফা, অপি করিম, তারিন, জয়া আহসানদের মতো তারকাদের নাম। ভারতেও রবি ঠাকুরের গল্পের নায়িকা হয়ে আলো ছড়িয়েছেন মাধবী মুখার্জি, কঙ্কণা সেন, স্বস্তিকা মুখার্জি, পাওলি দামেরা।

এবার রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন এ প্রজন্মের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে।

চলচ্চিত্র নির্মাতা সাদেক সিদ্দিকী ‘দেনা পাওনা’ নামে সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাটি ২০২২-২০২৩ সালের সরকারী অনুদানে নির্মিত হতে যাচ্ছে। ছবিটিতে নিরুপমার চরিত্রে অভিনয় করবেন দীঘি।

খবরটি জানিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত দুই বছর ধরেই কিন্তু এই সিনেমাতে কাজ করা নিয়ে কথা হচ্ছিল। যখন সাদেক সিদ্দিকী আঙ্কেলেঅর কাছে গল্পটা ভালোভাবে শুনি তখন আমার কাছে মনে হলো যে নিরুপমা চরিত্রটিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা আমার কাজের তৃপ্তি দেবে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হওয়াটা তো স্বপ্নপূরণের মতো ব্যাপার।’

‘দেনা পাওনা’ সিনেমাটির চিত্ররূপ ও সংলাপ মিরণ মহিউদ্দিনের। চিত্রনাট্য করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

পরিচালক জানান, আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর অদূরে হোতাপাড়া খতিব খামার বাড়িতে টানা বেশ কয়েকদিন এই সিনেমার শুটিং চলবে।

এদিকে দীঘি অভিনীত ‘প্রিয় প্রাক্তন’ ও ‘জঙ্গী’ নামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের