নিরাপত্তারক্ষীকে আঘাত করে নিষেধাজ্ঞায় ব্রাজিলিয়ান ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অপেশাদারমূলক আচরণ করে বড় শাস্তি পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথেউস কুনহা। তাকে দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি বড় অঙ্কের জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

গত ১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসটাউনের মুখোমুখি হয়েছিল কুনহার উলভারহ্যাম্পটন। ম্যাচটি ২-১ ব্যবধানে হেরে যায় তারা। ম্যাচশেষে তর্কাতর্কির এক পর্যায়ে দুদলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে যায়। সেখানে নিরাপত্তারক্ষীরা পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।

ওই মুহূর্তে রেগে গিয়ে এক নিরাপত্তারক্ষীকে কনুই দিয়ে আঘাত করেন কুনহা। এরপর ওই নিরাপত্তারক্ষীর পরনে থাকা চশমাও খুলে নেন। পরে অন্যরা এসে তাকে সরিয়ে নেন।

বিষয়টি ভালোভাবে নেয়নি এফএ। তদন্ত শেষে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি এক লাখ ডলার জরিমানা করা হয়েছে। 
এক বিবৃতিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তার শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ফলে নিজেদের তারকা ফরোয়ার্ডকে পরবর্তী লিগ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এবং ব্রিস্টল সিটির বিপক্ষে এফএ কাপের ম্যাচে পাবে না উলভার।

চলতি মৌসুমে মাঠের সময়টা দারুণ-ই কাটছিল কুনহার। প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইতোমধ্যে দলে ভেড়াতে আর্সেনাল, টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো আগ্রহ প্রকাশ করেছে। তবে মাঝপথে এ ধাক্কা তাকে কিছুটা পিছিয়ে দেবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ