কনসার্টে নয়, ক্রিকেটে বিনিয়োগ করুন: তামিম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। সহস্রাধিক শহীদের বুকের তাজা রক্তে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে দেখা মিলেছে নতুন বাংলাদেশের। সেই নতুন বাংলাদেশে প্রথমবার হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বেশ কিছু নতুনত্বের সমাহার আছে এবার। পাল্টেছে বিপিএল থিম সং। বলা হচ্ছে এবারের বিপিএলে আছে নতুনের আবাহন। সত্যিই কি এবারের বিপিএলে নতুন আদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে?

দেশের ক্রিকেটের অন্যতম সুপারস্টার তামিম ইকবাল কিন্তু তা মনে করেন না। তামিমের উপলব্ধি, কনসার্ট ছাড়া আসলে অন্যরকম কিছু চোখে পড়েনি তার।

বিপিএল শুরুর আগের দিন, আজ রোববার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সংবাদ সম্মেলনে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কনসার্ট ছাড়া। আমি অন্যরকম কিছু দেখি না।’

তামিম মনে করেন অন্যরকম বিপিএল করতে হলে ক্রিকেটীয় কর্মকান্ড বাড়াতে হবে। ক্রিকেটীয় কর্মকান্ডে আরও অনেক বেশি বিনিয়োগ দরকার। এ সম্পর্কে তামিমের কথা, ‘আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন করে বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুন একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

পরিবর্তন নিয়ে আরও গভীরে মন্তব্য করতে গিয়ে তামিম বোঝানোর চেষ্টা করেন, কনসার্ট ও অন্য বিষয়ে অর্থ বিনিয়োগ করার চেয়ে বেশি করে টুর্নামেন্ট আয়োজন ও ক্রিকেটীয় কর্মকান্ডে অর্থ খরচটা বেশি দরকারি।

তামিম ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এখনও এটা কিছুটা আর্লি হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম যেটা খারাপভাবে গেল। আমি এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে, যদি আপনি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে ইনভেস্ট করুন।’

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ