চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা সংকটাপন্ন

ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অপরিবর্তিত থাকায় বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মণি।আম্মু এখন রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে রয়েছেন।

অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন তিনি। নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছের রুপালি জগতের নায়িকা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মণি।

নিশাত মণি বলেন, ‘আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা যায়, চিত্রনায়িকা অঞ্জনা গেল ৬ দিন থেকে রাজধানীর একটি হাসপাতালে সিসিইউতে রয়েছেন। চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন। জ্বর না কমলে গেল ২২ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

নিশাত মণি আরও বলেন, হাসপাতালে জ্বর নিয়ে আম্মুকে ভর্তি করানো হলেও কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও আম্মু সুস্থ হননি। এখন আম্মুকে ভালোও বলা যাচ্ছে না,  খারাপও বলা যাচ্ছে না।

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’