জনপ্রিয় আরজে সিমরানের রহস্যজনক মৃত্যু!

জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গুরুগ্রামের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

জানা যায়, জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান রেডিও মির্চির জনপ্রিয় আরজে ছিলেন। গুরুগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া করে বন্ধুর সঙ্গে থাকতেন। ঘটনার দিন সে বন্ধুই পুলিশকে ফোন করে খবর দেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত সিমরানকে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এই মুহূর্তে সিমরানের লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। পরিবার বলছে, সিমরান বেশকিছু দিন ধরেই মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণেই চরম পদক্ষেপ নিতে পারেন।

সিমরানের মৃত্যুর জন্য কাউকে দায়ী মনে করছে না পরিবার। তাই থানায় সিমরানের রহস্যময় মৃত্যুতে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, অল্প বয়সেই জনপ্রিয়তা আর ভক্তদের ভালোবাসা পেয়েছিলেন সিমরান। ছিলেন বিভিন্ন  নামীদামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। হঠাৎ তার মৃত্যুতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে সমবেদনা ও শোক প্রকাশ করেন।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের