মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

ক্রিকেট উৎসবে মেতেছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের আয়োজনে দেশটিতে ১৬টি দল নিয়ে দিনব্যাপী চার দেশীয় সুপার ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এশীয় ফুটবলের জনপ্রিয় দেশ মালদ্বীপের সাধারণ মানুষের কাছে অপরিচিত খেলার নাম ক্রিকেট। আর এমন দেশটিতে ‘সুপার ফ্রেন্ডশিপ কাপ-২৪’ নামে বড় একটি ক্রিকেট ইভেন্টের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিম। এতে অংশ নিয়েছেন দেশটির বিভিন্ন শহরে কর্মরত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কান প্রবাসীদের মোট ১৬টি দল।

দিনব্যাপী চলা এই ক্রিকেট টুর্নামেন্টের সন্ধ্যায় ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় ‘ফ্রেন্ডস ক্রিকেট মালদ্বীপ’কে ২ রানে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় শ্রীলঙ্কান প্রবাসীদের ‘টরন্টো ক্রিকেট ক্লাব’।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) এই সুপার ফ্রেন্ডশিপ কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনে সদ্য নিয়োগ পাওয়া তৃতীয় সচিব জিল্লুর রহমান এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক, টেলিকম জায়ান্ট ধীরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ ও এসোসিয়েশন ম্যানেজার সুজা, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন,মো. ফারুক ও রফিকুল ইসলাম প্রমুখ।

অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দল ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং নগদ প্রাইজমানি তুলে দেয়া হয়। একইসঙ্গে উৎসবমুখর এই ইভেন্টে অনবদ্য পারফরমেন্সের জন্য ম‌্যান অব দ‌্য ম্যাচ ও ম‌্যান অব দ‌্য সিরিজের বিশেষ পুরস্কার দেয়া হয় পাকিস্তান দলের খেলোয়াড় মো. সিরাজকে।

পুরস্কার বিতরণ শেষে প্রবাসী দর্শকদের নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মালদ্বীপের টেলিকম জায়ান্ট ধীরাগু কোম্পানির অ্যাসোসিয়েশন ম্যানেজার সুজা।

মালদ্বীপের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীদের জন্য এমন ক্রিকেট উৎসবের আয়োজন করায় আয়োজক ও সহযোগিদের ধন্যবাদ জানান খেলা দেখতে আসা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দর্শকেরা।

আয়োজক বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের ম্যনেজার মো. রাসেল ও ক্যাপ্টেন কাউছার আহমেদ বলেন, মালদ্বীপে অবস্থানরত সকল দেশের প্রবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং অটুট বন্ধন তৈরি করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এছাড়া আগামীতেও এমন বড় টুর্নামেন্ট আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’