কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে লাফিয়ে আসামির মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে লাফিয়ে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম দুদু (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডিপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা থানা পুলিশের তিন সদস্যকে একটি দোকানে আটকে রাখেন।

নিহত রফিকুল ইসলাম দুদু চণ্ডিপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে। তিনি ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম দুদুকে ধরতে আসে থানা পুলিশ। এ সময় পুলিশের মোটরসাইকেল থেকে পালাতে গিয়ে ব্রিজ থেকে পড়ে রফিকুল ইসলাম দুদুর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে এলাকাবাসী কয়েকজন পুলিশ সদস্যকে আটক করে রাখেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, পুলিশ দুদুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সে যেতে চাননি। এ জন্য পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। এ হত্যার দায় পুলিশের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, দুদুকে রাত ৭টা ৩৮মিনিটে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘পালাতে গিয়ে আসামির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের তিনজন সদস্যকে স্থানীয় লোকজন আটকে রেখেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানতে পারবো।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত