সাকিবের বোলিং নিষিদ্ধ করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সাকিব আল হাসানের জন্য আরও একটি দুঃসংবাদ। বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় টাইগার ক্রিকেটারকে বরখাস্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব।

গেল সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা।

চলতি মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাফবরো ইউনিভার্সিটি। কিন্তু দূর্ভাগ্যজনক যে, বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাস করতে পারেননি।

বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে, বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কনুই সর্বোচ্চ ১৪ ডিগ্রিতে ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে, তিনিও কনুই ১৪ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন।

সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে গেল ১০ ডিসেম্বর থেকে। কারণ, ওইদিনই পরীক্ষার ফল জানিয়েছিল লাফবরো ইউনিভার্সিটি।

২০১০-২০১১ সালের পর গেল সেপ্টেম্বরে প্রথম কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। টন্টনে সারের হয়ে চারদিনের একটি ম্যাচ খেলেন টাইগার অলরান্ডার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন মোট ৯ উইকেট। যদিও ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি।

কাউন্টি ক্রিকেট শেষ করে ভারত সফরে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। তখন সারেতে সাকিবের বোলিংয়ের দারুণ সমীহ হয়েছিল সতীর্থ ও ভক্ত-সমর্থকদের কাছে। কিন্তু এখন দেখা গেল, কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়াই কাল হয়েছে সাকিবের।

  • Related Posts

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’– এই প্রতিপাদ্য সামনে রেখে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে…

    Continue reading
    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি বলেছেন,  ‘ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে…

    Continue reading

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে

    আজ আমির খানের বিয়ে

    আজ আমির খানের বিয়ে

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    বক্স অফিসে বড় ধাক্কা পেল আলিয়ার ‘আলফা’

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    ফ্রান্সে ইউরোপের বাইরের শিক্ষার্থীদের আবাসন ভাতা বাতিল

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

    সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত