সৌম্য-মিরাজের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

৯ রানে নেই ২ উইকেট। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও যাচ্ছেতাই শুরু হয়েছিল বাংলাদেশের। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজ গড়েছেন শতরানের জুটি। দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০.২ ওভারে ২ উইকেটে ১১৪ রান। মিরাজ ৫৮ আর সৌম্য ৫১ রানে অপরাজিত আছেন।

ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আলজেরি জোসেফের প্রথম ওভারেই ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার। ব্রান্ডন কিং স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন। শূন্য রানে জীবন পান সৌম্য।

তবে আলজেরি জোসেফের পরের ওভারে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন তানজিদ হাসান তামিম। ৫ বলে শূন্য করেই সাজঘরে ফেরেন এই ওপেনার।

এক বল পর লিটন দাসও উইকেট বিলিয়ে দিয়ে আসেন, অনেক বাইরে বলে শট খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে ধরা পড়েন ২ বলে ০ করে। ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শতরানের জুটি গড়েন মিরাজ আর সৌম্য। মিরাজ চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেন। সৌম্যও পান প্রথম ফিফটির দেখা। ০ ও ৪৫ রানে জীবন পেয়েছেন তিনি। ৪৫ রানে গুদাকেশ মোতির বলে লংঅনে ক্যাচ তুলে বেঁচে যান সৌম্য।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের