শুটিংয়ে আহত অক্ষয় কুমার,ক্ষতিগ্রস্ত চোখ 

বলিউড তারকা অক্ষয় কুমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল-৫’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। এতে অক্ষয়ের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে।

সিনেমার সেটের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘অক্ষয় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন। এ সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। আবারও শুটিং সেটে ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর সিনেমার কাজ ফেলে রাখতে চাইছেন না।’

‘হাউসফুল-৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলেপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিক ফাকরি। এ ছাড়াও ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে দেখা যাবে।

সিনেমাটির ইউরোপের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ সিনেমার। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটির নির্মাতা তরুণ মনসুখানি। আগামী বছর ৬ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের