অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি মালয়েশিয়া থেকে ফিরতে নিবন্ধন করেছেন ৩১ হাজার বাংলাদেশি

অভিবাসন প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে ৩১ হাজারেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। সবমিলিয়ে ২ লাখের বেশি প্রবাসী এ কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

দেশটির অভিবাসন বিভাগ বলছে, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরাতে চলতি বছরের ১ মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২ লাখের বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন।

১১ ডিসেম্বর হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গত ১ মার্চ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে ১১০ দেশের মোট ২ লাখ ৬ হাজার ৬০০ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার নাগরিক ৯৮ হাজার ২৫৯ জন। এছাড়া বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মিয়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন রয়েছেন।

নিবন্ধনকারীদের মধ্যে এক লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬৩৯ জন নারী। এছাড়া ৫ হাজার ৮৫২ জন ছেলে (শিশু) এবং ৫ হাজার ৩৭৭ জন মেয়ে (শিশু) রয়েছে বলে জানান তিনি।

এই কর্মসূচির মাধ্যমে এরই মধ্যে এক লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার ছিলেন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে।

প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই সতর্ক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের