হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে পেতে রাখা সব মাইন অপসারণ বা নিষ্ক্রিয় করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান এ গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ প্রণালীতে কোনো জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে।

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।

হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে।

যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এ জলপথ দিয়ে পরিবহন করা হতো।

গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে।

ট্রাম্প প্রায়ই বলে আসছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে।কিন্তু ইরান এমন সব জাহাজের ওপর গুলি চালিয়েছে, যেগুলোর বিরুদ্ধে তাদের (ইরানের) অনুমতি ছাড়া পার হওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

হরমুজ প্রণালী বন্ধ করার পাশাপাশি ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোসহ পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের বিরুদ্ধেও প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল।

যুদ্ধ শেষ করার লক্ষ্যে শান্তি আলোচনার সুবিধার্থে করা একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝে মধ্যেই গুলি বিনিময় হচ্ছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ নতুন নিষেধাজ্ঞা ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাবে বলেই বিশ্বাস করেন ট্রাম্প।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বজায় রাখা যেকোনো দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

  • Related Posts

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে শাহজালাল বিমানবন্দরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব…

    Continue reading
    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের