ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশের তরুণদের দল।

ডিএক্সসি অ্যারেনায় আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। দলের হয়ে থমাস কেলি ২০ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে আবদুল গাফফার সাকলাইন ছিলেন সবচেয়ে সফল। ২১ রান দিয়ে তিনি শিকার করেন চার উইকেট।মোহাম্মদ রুবেলও বল হাতে ছিলেন দারুণ। তিনি ৩০ রান দিয়ে নেন তিন উইকেট।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে এইচপি। প্রথম বলেই জিসান আলমকে হারায় তারা। হাবিবুর রহমান সোহান ১৮ বলে ২৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি।

তিন নম্বরে নামা আরিফুল ইসলাম এক প্রান্ত ধরে রেখে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন। শামীম হোসেন পাটোয়ারী করেন ১৮ বলে ১৮ রান। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৮ বলে ৬ রান। অন্যদিকে সাকলাইনও ব্যাট হাতে গোল্ডেন ডাকের শিকার হন।

ব্যাটারদের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত ফিফটি তুলে নেন আরিফুল। তবে তার ৫৩ বলে ৬৬ রানের ইনিংসও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রানেই থামে এইচপির ইনিংস।

অ্যাডিলেডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লাচলান ব্যাংস। তিনি নেন চার উইকেট। শেষ পর্যন্ত ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

এই হারে চার ম্যাচ শেষে টপ এন্ড টি-টোয়েন্টিতে এইচপির জয়-পরাজয়ের হিসাব দাঁড়াল ৩-১। ৬ পয়েন্ট নিয়ে তারা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

  • Related Posts

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে শাহজালাল বিমানবন্দরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব…

    Continue reading
    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের