ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে, ফোনালাপে ট্রাম্প ও মুনির ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ির সঙ্গেও বৈঠক করেন।

রেজায়ি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে।’ তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ন্ত্রণে ইরানের ভূমিকার কথা তুলে ধরেন এবং ১৪ দফা সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। বৈঠকে গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জুনে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করার অভিযোগ করেন।

ওই সমঝোতার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে কারিগরি আলোচনার পথ তৈরি করা।

গালিবাফ বলেন, সমঝোতা স্মারকে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব স্পষ্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রই প্রতিশ্রুতি ভঙ্গ করে আঞ্চলিক স্থিতিশীলতার পথে বাধা তৈরি করেছে এবং দেশটির প্রতি অবিশ্বাস আরও বাড়িয়েছে।

তিনি বলেন, ইরান এখনও সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং বাইরের চাপেও দেশটি প্রভাবিত হচ্ছে না।

বৈঠকে আসিম মুনিরও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান।

  • Related Posts

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…

    Continue reading
    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    চীনের প্রেসিডেন্ট শি চিন পিং বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন। এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’