আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

বিজয় সালগাঁওকর ও তার পরিবারের সেই রহস্যময় গল্পের চূড়ান্ত অধ্যায় নিয়ে ফিরছেন অজয় দেবগন। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হিন্দি থ্রিলার ছবি ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’।

এই খবর নিশ্চিত করে ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন অজয় দেবগন। পোস্টারে লেখা ছিল—‘সত্যসহ সবকিছুর আগে পরিবার’।

পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন অজয় দেবগন। সঙ্গে থাকছেন টাবু, শ্রেয়া সরণ ও রজত কাপুর।

তবে এবারের পর্বে নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। বর্তমানে ছবিটির শুটিং শেষ হয়েছে এবং সম্পাদনার (পোস্ট-প্রোডাকশন) কাজ চলছে।

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করেছিল। আর ২০২২ সালের সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ সে সাফল্যকে ছাড়িয়ে আয় করে প্রায় ৩৪২ কোটি রুপি।

হিন্দিতে এই সিরিজটি ‘দৃশ্যম ৩’-এর মাধ্যমে শেষ হতে চললেও মূল মালয়ালাম সিরিজের গল্প থামছে না। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাওয়া মোহনলালের মালয়ালম ‘দৃশ্যম ৩’ বিশ্বব্যাপী ২৪২ কোটি রুপি আয় করে রেকর্ড গড়েছে। ইতিমধ্যেই প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর এবং অভিনেতা মোহনলাল নিশ্চিত করেছেন যে, মালয়ালাম ভাষায় চতুর্থ পর্বের কাজও শুরু হতে যাচ্ছে।

  • Related Posts

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…

    Continue reading
    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’