যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু ক্ষমা চেয়েও মুক্তি পাচ্ছেন না ফিফা সভাপতি।

সমালোচনার ঝড় যে থামছেই না। এতটাই যে আগামী মেয়াদে আবারো তার সভাপতি নির্বাচিত হওয়া এখন ঝুঁকির মধ্যে। 

অনেকে তো ইতিমধ্যে ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে বসে আছেন। এবার আরও জোরাল হয়েছে ফিফার অফিশিয়াল ‘লেজেন্ডস’সহ বর্তমান ও সাবেক কিছু ফুটবলার তার কড়া সমালোচনা করায়।

সেই খেলোয়াড়দের মধ্যে অন্যতম হচ্ছেন—ফিফা ‘প্লেয়ার্স ভয়েস প্যানেল’-এর সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের সাবেক ফরাসি ডিফেন্ডার মিকেল সিলভেস্ত্রে, ফিফার সাবেক বর্ষসেরা নারী ফুটবলার ও ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার এমানুয়েল পেতিত। তারা যৌথ এক বিবৃতিতে জানিয়েছে, যথেষ্ট হয়েছে। মূল আর্দশ থেকে ফিফার বর্তমান কমিটি সরে যাচ্ছে বলে তাদের এমন শঙ্কা।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মনে যে শঙ্কা, আমাদের মধ্যেও ঠিক তাই।

ফুটবল কীভাবে পরিচালিত হবে, তাতে খেলোয়াড় ও ভক্তদের বাস্তব ও সরাসরি মতামত থাকতে হবে।’

ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। এমন প্রস্তাবে উয়েফা ও কনকাকাফসহ একাধিক বড় কনফেডারেশন তার নিন্দা করে। অনেক সদস্য দেশ তার ওপর থেকে সমর্থনও সরিয়ে নেয়। উয়েফা তো বিশ্বকাপই বয়কটের ঘোষণা দিয়ে রাখে। পরে সমালোচনার মুখে প্রস্তাব থেকে সরে আসেন ইনফান্তিনো। তবে ঠিকই অনেকের আস্থা হারিয়েছেন তিনি।

সমালোচনার মাঝেও অনেককে পাশে পাচ্ছেন ইনফান্তিনো। আর্জেন্টিনা-মেক্সিকো তাকে সমর্থন দিয়েছে। এবার তার পাশে দাঁড়িয়েছেন ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি ও বার্সেলোনা-ইন্টার মিলানের সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো। সিএনএন স্পোর্টসকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না কোনো ভুল করেছেন ইনফান্তিনো। ইনফান্তিনো পুনর্নির্বাচিত হওয়ার পর প্রকল্পটি আবার আলোচনার টেবিলে তোলার মতো শক্তি আমাদের হবে। আমি মনে করি, এই সবকিছু করা হয়েছে সামনে নির্বাচন আছে বলে, যেখানে ইনফান্তিনো প্রার্থী হয়েছেন। সামনে নির্বাচন আছে বলেই এসব ঘটেছে।’

  • Related Posts

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…

    Continue reading
    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’