জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে জমকালো এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফেনী অ্যাসোসিয়েশন জার্মানি।

অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন, ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।

শনিবার (২২ আগস্ট) ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি অডিটোরিয়ামে এই অভিষেক ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করে সংগঠনটির নবগঠিত কমিটির পরিচয় পর্ব ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি আনিসুর রেজা সিজারের সার্বিক তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক জামশেদ আলম রানার পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি বেলাল হোসেন ভুঁইয়া, মোস্তাফিজুর রহমান ফারুক, জালাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক আহমেদ শাকিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ, আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানিয়েছেন, ফেনী অ্যাসোসিয়েশন শুধু মিলনমেলা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকবে না বরং প্রবাসীদের কল্যাণে নানাবিধ সামাজিক কার্যক্রমও পরিচালনা করবে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশেও সংগঠনটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়াও প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর কমিউনিটি গঠনের লক্ষ্যে এ সংগঠন কাজ করবে বলে জানিয়েছেন তারা।

অনুষ্ঠানের আয়োজক ফেনী অ্যাসোসিয়েশন হলেও অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সকল জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন, ফলে এটি অনেকদিন পর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের ব্যাপক আয়োজন ছিল। প্রবাসের কর্মব্যস্ত জীবনে এই মিলনমেলা সামাজিক বন্ধন অটুট করতে এবং ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

jagonews24

অভিষেক অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি নিন্মরূপ: সভাপতি আনিসুর রেজা সিজার, সহ-সভাপতি বেলাল হোসেন ভুঁইয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফারুক, সহ-সভাপতি জালাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি কুতুব উল্লাহ, সহ-সভাপতি শহিদ উল্লাহ্‌, সহ-সভাপতি শহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা, সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলমগীর, দপ্তর সম্পাদক আহমেদ শাকিল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন, প্রচার সম্পাদক কাজী মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুর রহমান সবুজ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আহসান মনছুর সাগর, আপ্যায়ন সম্পাদক ফারুক সোহাগ, সহ- আপ্যায়ন সম্পাদক সোহাগ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার শাহজাহান, সমাজসেবা সম্পাদক রেজাউল করিম আরমান, সহ সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম সোহেল।

এছাড়াও সংগঠনের এক্সিকিউটিভ সদস্য হলেন ফারজানা রেজা কনা, খালেদা আলম রুমা, বকুল রহমান, ইয়াসমিন আহমেদ মিতা, তাসলিমা নাসরিন রুমকি। সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক, আহমেদ আলাউদ্দিন, শেখ শাহজাদা, কামাল লুক্স, আবুল কালাম।

  • Related Posts

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ আগস্ট) ভোরে শাহজালাল বিমানবন্দরে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব…

    Continue reading
    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব প্রধানমন্ত্রী

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    হরমুজ প্রণালী থেকে সব মাইন নিষ্ক্রিয় করা হয়েছে: ট্রাম্প

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো দুজনের

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেডের কাছে হেরে থামল বাংলাদেশের জয়রথ

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    ‘মনসুন বিটস’ কনসার্টে প্রীতম হাসান, থাকছে আর্টসেলও

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    জার্মানির ফ্রাঙ্কফুর্টে ফেনী অ্যাসোসিয়েশনের জমকালো অভিষেক

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের