শিরোপার দৌড়ে হোঁচট, ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সা

লা লিগার শিরোপা দৌড়ে বড় হোঁচট খেলো বার্সেলোনা। পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে তারা। শনিবার নিজেদের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের দল। ম্যাচে শুরুতে গাভির গোলে এগিয়ে গেলেও, বেটিসের ডিফেন্ডার নাতান সেই গোল শোধ করে দেন।

এই ড্রয়ের ফলে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৭, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে ৪ বেশি। এর আগে শনিবারই রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে বসে। অন্যদিকে, এই ড্রয়ে বেটিস ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে।

রিয়ালের হারের খবরে আরও উদ্দীপ্ত হয়ে বার্সা মাঠে নামে এবং ম্যাচের সপ্তম মিনিটেই ফেরান তোরেসের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গাভি কাছ থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

তবে ১৭তম মিনিটে জিওভান্নি লো সেলসোর কর্নার থেকে নাতান মাথা ছুঁইয়ে গোল করে সমতা ফেরান, যেখানে তিনি রোনাল্ড আরাউহোর চেয়ে উঁচুতে উঠে দারুণ হেডে বল জালে পাঠান।

ম্যাচজুড়ে আধিপত্য করলেও বার্সেলোনা আর গোলের মুখ দেখতে পারেনি। ৩৮ বছর বয়সী বেটিস গোলরক্ষক আদ্রিয়ান দুর্দান্ত পারফর্ম করে স্বাগতিকদের হতাশ করেন বারবার।

গোল হওয়ার আগেই তিনি পেদ্রির নেওয়া একটি শট রক্ষা করেন, যদিও গাভির গোল ঠেকাতে পারেননি। এরপরও আদ্রিয়ান একের পর এক সেভ করতে থাকেন। ৩৮তম মিনিটে লামিন ইয়ামালের বাঁকানো শট এক হাতে ঠেকিয়ে দেন, যা ছিল চোখ ধাঁধানো।

দ্বিতীয়ার্ধে কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে মাঠে নামান এবং বার্সা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৭৫ শতাংশেরও বেশি বল দখলে রেখেও তারা একাধিক সুযোগ নষ্ট করে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা ধারাবাহিকভাবে বেটিস রক্ষণকে চাপে রাখেন, তবে তার একটি বাঁকানো শট লক্ষ্যে রাখতে পারেননি।

আদ্রিয়ান এরপর আরও দুইটি দুর্দান্ত সেভ করেন। ৫৫তম মিনিটে জুলস কুন্দের শট এবং ৮৫তম মিনিটে ফারমিন লোপেজের প্রচেষ্টা রুখে দেন তিনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স