মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা মারা গেছেন। অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এছাড়া টাইমস নাউ এর প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৬ এপ্রিল) সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ।

স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় সব সময় মায়ের পাশে ছিলেন জ্যাকুলিন। কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থাকারই সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অংশ নেননি এ অভিনেত্রী।

আরও জানা যায়, গত ২৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা কিম। লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয় তাকে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় মারা যান তিনি। সকাল থেকে হাসপাতালে রয়েছেন জ্যাকলিন, তার বাবা এলরয় ফার্নান্দেজ ও পরিবারের সদস্যরা।

কয়েক দিন আগে কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন। আজ মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘কিক’ খ্যাত এই তারকা।

  • Related Posts

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (০২ জুলাই) নজরুল বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় সে…

    Continue reading
    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    রানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

    Continue reading

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন স্পিকার

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    প্রথমবারের মতো কাতারের দেওয়া প্লেনে চড়লেন ট্রাম্প

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    ক্রিপ্টো ব্যবসা থেকে ট্রাম্পের আয় বছরে শতকোটি ডলার

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল শিশুর

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    কেইনের জোড়া গোলে কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    প্রলয় সিনেমা নিয়ে আসছেন রণবীর সিং

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্কবার্তা দূতাবাসের

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর স্মরণানুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী