বক্স অফিসে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ ঝড়

বলিউড অভিনেতা ইমরান হাশমির জনপ্রিয়তা, পুরোনো দিনের নস্টালজিয়ায় ‘আওয়ারাপন ২’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই সিনেমাটি ভারতে ৮১ কোটি ৭৫ লাখ রুপি নেট এবং ৯৮ কোটি ১০ লাখ রুপি গ্রস আয় করেছে।

তৃতীয় দিনে আয় কত?

ভারতের স্বাধীনতা দিবসের তুলনায় রোববার (১৬ আগস্ট) সিনেমাটির আয় কিছুটা কমেছে। এদিন ৯ হাজার ৪০৩টি প্রদর্শনী থেকে আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারে রোববার সিনেমাটির আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি ১০ লাখ রুপি গ্রস।

স্বাধীনতা দিবসের বক্স অফিস লড়াইয়েও স্পষ্টভাবে এগিয়ে ছিল ‘আওয়ারাপন ২’। ওই দিন সিনেমাটি ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করে। একই দিনে ‘তামিল বিশ্বনাথ অ্যান্ড সন্স’ ২৬ কোটি, ‘বাটওয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি আয় করে।

ইমরানের পুরোনো রেকর্ড ভাঙল

মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ মূল ‘আওয়ারাপন’-এর পুরো আয়কে ছাড়িয়ে যায়। ২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ভারতে মোট ৭ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছিল।

শনিবারের মধ্যেই ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার চূড়ান্ত আয়ও ছাড়িয়ে যায় ‘আওয়ারাপন ২’। এর মধ্যে রয়েছে ‘হক’ (২০ কোটি), ‘রাজ ২’ (২৫ কোটি ৫০ লাখ), ‘এক থি ডায়ান’ (২৬ কোটি) এবং ‘জান্নাত’ (৩০ কোটি)। ফলে এটি ইমরান হাশমির একক নায়ক হিসেবে সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথে রয়েছে।

কী আছে ‘আওয়ারাপন ২’-এ?

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে বড় সাফল্য পায়নি। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটির গান, আবেগঘন গল্প এবং ইমরান হাশমির অভিনয় এটিকে কাল্ট সিনেমার মর্যাদা এনে দেয়।

নিতিন কক্করের পরিচালনায় ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশেষ ভাট। বিশেষ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ইমরানের ভক্তরা সিনেমাটিতে তার অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করছেন।

আসছে কি ‘আওয়ারাপন ৩’?

‘আওয়ারাপন ২’-এর বিশেষ প্রদর্শনীতে মুম্বাইয়ে দর্শকদের সঙ্গে কথা বলার সময় ইমরান হাশমি ‘আওয়ারাপন ৩’ নিয়ে ইঙ্গিত দিয়েছেন। সিক্যুয়েলে শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন তিনি। সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে ওই প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকদের প্রতিক্রিয়াও শোনেন।

ইমরান বলেন, এই সিনেমা নির্মাতাদের চেয়ে ভক্তদের বেশি। তাই আমরা আবার ফিরে এসেছি।

এক দর্শক ‘আওয়ারাপন ২’ সুপারহিট হবে বলে মন্তব্য করলে ইমরান বলেন, সিনেমা এখনো শেষ হয়নি, দ্বিতীয়ার্ধ আরও ভালো।

এরপরই ‘আওয়ারাপন ৩’ নিয়ে সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আশা করি, খুব শিগগিরই আসছে ‘আওয়ারাপন ৩’। 

  • Related Posts

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে…

    Continue reading
    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শীর্ষ পর্যায়ের বৈঠক ও আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘খুব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

    ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী

    ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী

    ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প

    ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প

    ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

    ট্রাম্পের ‘পা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

    তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: ট্রাম্পের উচ্ছ্বাস

    তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি: ট্রাম্পের উচ্ছ্বাস

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

    ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

    ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

    ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

    ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল

    সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

    সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত