মালয়েশিয়ায় ছদ্মবেশে স্কুলে প্রবেশ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কারাদণ্ড

মালয়েশিয়ায় একটি স্কুলে ছদ্মবেশে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেয়া হয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিল্ডসের একটি স্কুলের ইউনিফর্ম পরে ছদ্মবেশে স্কুলে প্রবেশ ও অ্যাক্সেস কার্ড রাখার দায়ে মোহাম্মদ জায়েদ তাহের (১৯) নামের এক বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ৫০০ রিঙ্গিত জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিহা মুহাম্মদ এই সাজা ঘোষণা করেন। তবে জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর দুপুর পৌনে ১টার দিকে স্কুলের পোশাক পরে এবং স্কুলের এক্সেস কার্ড ব্যবহার করে কুয়ালালামপুরের ব্রিকফিল্ডসের একটি স্কুলে প্রবেশ করেন মোহাম্মদ জায়েদ তাহের। 

প্রবেশের পরই স্কুল কর্তৃপক্ষের কাছে ধরা পড়েন তিনি। স্কুলে প্রবেশের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ তাকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে।

তদন্তে অভিযুক্ত ওই বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে ওই স্কুলের ছাত্রী শিক্ষার্থীদের অনলাইনে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই ধরনের অভিযোগে মাইনর অফেন্সেস অ্যাক্টের ২৯ (১) ধারায় সর্বোচ্চ এক হাজার রিঙ্গিত জরিমানা বা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প