নিউইয়র্কের রাস্তায় মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

বড়পর্দায় এখন খুব একটা ব্যস্ততা নেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। অবসরের এই সময়টা আনন্দ-উৎসবে কাটাতে তাই মার্কিন মুলুকে পৌঁছে গেছেন। সেখানে এখন বড়দিনের আবহ বিরাজ করছে। স্বামী সনি পোদ্দারকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার সময়টা যে খুবই ভালো কাটছে, সেটা তার ফেসবুক পেজে চোখ রাখলেই বুঝা যায়।

সম্প্রতি নিজের যুক্তরাষ্ট্র সফরের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিম। তাতে দেখা যায়, কখনো ম্যানহাটন, নিউইয়র্কের টাইমস স্কয়ার তো কখনো আবার টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে প্রকাণ্ড এক ক্রিসমাস ট্রি পেছনে রেখে স্মৃতি জমা করছেন তিনি।

জানা যায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন মিম। তবে সে সম্পর্কিত কিছু পোস্ট না করলেও নিজেদের অবকাশযাপনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগাভগি করে নিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে মিমের শেয়ার করা একটা ভিডিও দেখা যায়, নিউইয়র্কে বিভিন্ন সাজে, ভঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়, পার্কের ফুটপাতে। কখনও বেঞ্চে বসে ছবি তুলছেন, আবার কখনও মিল্কশেক পান করে তার স্বাদ বোঝানোর চেষ্টা করছেন। শপে শপে ঘুরে শো-পিস এর মতো জিনিস দেখছেন, আবার শপিং মলেও পা রাখছেন।

ছবি, ভিডিওগুলো নেটমাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা; ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা।

উল্লেখ্য, সম্প্রতিই ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন মিম। সে হিসেবে সিনেমার কাজ এখন কমই মিমের। তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ততা রয়েছে তার।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প