অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ রানে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। অন্যদিকে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত।

সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শুক্রবার (৬ ডিসেম্বর)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১ টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে যুবা টাইগাররা। একই সময়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আরেক সেমিফিইনালে লড়বে ভারত ও শ্রীলঙ্কা। 

এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মধ্যপ্রাচ্যের দেশটিতে পা রাখে টুর্নামেন্টটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ২২৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস। এ ছাড়া ওপেনার কালাম করেন ৬৬ রান। লক্ষ্য তাড়ায় নামা আফগানদের শেষ ৮ উইকেট পড়ে ৬৭ রানের মধ্যে। আল ফাহাদ ও ইকবাল হোসেনদের দাপুটে বোলিংয়ে ম্যাচটা ৪৫ রানে জিতে নেয় বাংলাদেশ।   

পরের ম্যাচে নেপালকে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় জুনিয়র টাইগাররা। মাত্র ২৮.৪ ওভারেই সেই লক্ষ্য পেরিয়ে যায় আজিজুল হাকিমের দল। এ ম্যাচেও বাংলাদেশ অধিনায়ক আজিজুল করেন ৫২ রান। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে তিরে গিয়ে তরী ভেড়ানো হয়নি বাংলাদেশের। ৪৯ রানে শেষ ৭ উইকেট খুইয়ে তারা ম্যাচ হারে ৭ রানে। 

গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে লঙ্কানদের পুঁজি ছিল ২২৮ রানের। কালাম সিদ্দিকীর ব্যাটে জয়ের পথেই ছিল বাংলাদেশ। তার বিদায় এবং চারটি রানআউটে হিসাব উল্টে যায়। কালাম আউট হন ৯৫ রানে, বাংলাদেশও শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ হেরে যায়। সেই ম্যাচ দিয়ে শতভাগ জয় পাওয়া লঙ্কানরা ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখে। ফাইনালে উঠতে তাদের মোকাবিলা করতে হবে ‘এ’ গ্রুপে দুটি জয় পাওয়া ভারতের। অন্যদিকে, গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতেছে পাকিস্তানি যুবারা। তাদের চ্যালেঞ্জ সামলেই বাংলাদেশকে ফাইনালে উঠতে হবে। 

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স