মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুদ ফাঁকা হয়ে যাওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘শতভাগ ভুল’ ও ‘বিশ্বাসঘাতকতামূলক’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টমাহক, প্যাট্রিয়ট এবং থাড ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী অস্ত্রের মজুদ শেষের পথে।

‘অপারেশন এপিক ফিউরি’-তে মার্কিন বাহিনী প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের দুই-তৃতীয়াংশ এবং থাডের ৮০ শতাংশ পর্যন্ত ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘এসব প্রতিবেদন ১০০% ভুল।’ তিনি দাবি করেন, মার্কিন সেনাবাহিনীর কাছে ‘প্রায় সীমাহীন পরিমাণে’ মাঝারি ও উচ্চ মানের গোলাবারুদ রয়েছে এবং উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করা হচ্ছে।

প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিহাসের সবচেয়ে বেশি উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে।

তিনি আরো হুমকি দিয়ে বলেন, যারা অস্ত্র স্বল্পতার তথ্য ফাঁস করছেন তাদের ‘শিকার’ করা হবে এবং তাদের বিরুদ্ধে ‘দীর্ঘ কারাদণ্ডের’ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনকে ‘১০০ শতাংশ ফেক নিউজ’ বলে উড়িয়ে দেন। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ক্যাম্প ডেভিডে অস্ত্র স্বল্পতা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে ট্রাম্পের সংঘর্ষ হয়েছে।

লেভিট বলেন, ‘আমি সেখানে ছিলাম। এটি আক্ষরিক অর্থেই কখনো ঘটেনি।’

ট্রাম্প আরো জানান, ইরান যুদ্ধের কারণে সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য ও পোল্যান্ডের মতো মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ কয়েক মাস বিলম্বিত হলেও তা শিগগিরই পুনরায় শুরু হবে।

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা