ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

ইরানের ইসলামি প্রজাতন্ত্র শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা শুরু করার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন।

ইসরাইলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে।

নেতানিয়াহু বলেন, এই সরকার এখন টলমল অবস্থায় রয়েছে। এটি আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল। তারা নিজেদের টিকে থাকার জন্য লড়াই করছে।’

তিনি আরও জানান, ইরানের এই হুমকি স্থায়ীভাবে দূর করা এবং দেশটির বর্তমান সরকারকে উৎখাত করা এখন তাদের প্রধান লক্ষ্য। নেতানিয়াহুর দাবি, সেই লক্ষ্য অর্জন এখন আর অসম্ভব নয়; বরং তা অনেকটাই হাতের নাগালে।

দীর্ঘদিন ধরে ইরানের সরকারকে ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে আসছেন নেতানিয়াহু। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ওয়াশিংটনের সঙ্গে যৌথভাবে ইরানে হামলাও শুরু করে তেল আবিব।  পরে এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানোর পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়িয়েছে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি জর্ডান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে হামলা চালিয়েছে। তবে ইসরাইলে  হামলা চালায়নি।

এ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরান ইসরাইলে হামলা না করার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়। তার ভাষায়, ‘তারা সবাইকে আক্রমণ করছে, কিন্তু আমাদের নয়। তারা আমাদের শক্তি, অস্ত্রের ক্ষমতা এবং আমাদের দৃঢ়তা সম্পর্কে জানে।’

  • Related Posts

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সবার অংশগ্রহণে আনন্দময়…

    Continue reading
    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, শ্রী কৃষ্ণ তার জীবন ও কাজের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    মার্কিন অস্ত্রের মজুদ নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইউক্রেনের সঙ্গে এখনো শান্তিচুক্তির সম্ভাবনা আছে: পুতিন

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ইরান সরকার পতনের দ্বারপ্রান্তে: নেতানিয়াহু

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    পিকআপ উলটে কনস্টেবল নিহত, এসআইসহ আহত ৯

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন স্মৃতি মান্ধানা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা

    দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন শানাকা