অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে আজ বিদেশি কূটনীতিকদের ব্রিফিং

 ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে ঢাকায় বি‌ভিন্ন মিশ‌নে দা‌য়িত্বরত বি‌দে‌শি কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের অবহিত করার পাশাপা‌শি ইসকনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রসঙ্গ তু‌লে ধরা হ‌বে।

সোমবার (২ ডি‌সেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনী‌তিক‌দের ব্রিফ কর‌বেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের তরফে ঢাকাস্থ সব কূটনৈতিক মিশনে চিঠি পাঠিয়ে ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে ঢাকার রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধান নন, যেকোনো কূটনী‌তিক অংশ নিতে পারবেন। ত‌বে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার  আমন্ত্রণ জানানো হয়নি।

সোমবারের ব্রিফিং‌য়ে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে সরকার। ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এসব সংবাদকে অসত্য বলে দাবি করে আসছেন।  

সোমবার অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সরকারের এই বক্তব্যের পক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করা হবে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো জানানো হবে। পাশাপাশি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের হামলা শুরু করা এবং আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা। এ ঘটনায় দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ হলেও কোনো পাল্টা আক্রমণের ঘটনা না ঘটার বিষয়টিও তুলে ধরা হবে।  

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স