সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, নিহত ২৫

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়ার পর আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এর মধ্যেই তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলী আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

সিরিয়ার বিরোধী নিয়ন্ত্রিত হোয়াইট হেলমেট সোমবার ভোরে জানিয়েছে, রোববারের হামলায় নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন।

ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও যেসব এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধবিমান হামলা করেছে।

বিবিসি বলছে, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেয়ার পর আরো অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস। শহরটির নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোয় সিরিয়ার গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে। ২০১৬ সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিলো আসাদ বাহিনী।

এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সিরিয়ার সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে বিদ্রোহীদের মোকাবিলায় দামেস্কের পাশে থাকবে তেহরান বলে জানান আব্বাস।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। মাঝের কয়েকবছর সংঘর্ষ থেমে থাকলেও, পুনরায় বিদ্রোহীরা মাথাচারা দিয়ে উঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে। বিশ্লেষকদের শঙ্কা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা। আগামীতে আসাদ বাহিনীর হাত থেকে আরো এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধ পরিকর বলেও জানা গেছে।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প