ড্রোন ও রকেট হামলায় কাঁপল ইসরাইল

প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায় রকেট হামলারও খবর পাওয়া গেছে।

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

লেবানন-ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তু’-এর বিরুদ্ধে ‘উন্নত একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন’ ব্যবহার করে একটি অভিযান চালিয়েছে।

যদিও এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

প্রতিবেদন মতে, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও, হাইফা এবং হাইফা উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় সরাসরি হামলার প্রভাবের খবর পাওয়া গেছে। সেখানে তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।

ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের পূর্বে পেতাহ টিকভাতে তিনজন আহত হয়েছেন।

এদিকে, সিরিয়ার জন্য জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, দেশটিকে আঞ্চলিক যুদ্ধে টেনে নেয়া এড়াতে লেবানন এবং গাজার যুদ্ধ শেষ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’। 

আলজাজিরা বলছে, ইসরাইল মাঝে-মধ্যেই সিরিয়ায় বোমাবর্ষণ করে চলেছে; যদিও তারা খুব কমই এসব হামলার জন্য দায় স্বীকার করছে। উল্লেখ্য, সম্প্রতি পালমিরায় ইসরাইলি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’