অস্ট্রেলিয়াকে ৫৩৪ রানের বিশাল লক্ষ্য দিলো ভারত

শুরুতে যে পার্থ ছিল বোলারদের রাজত্ব, একদিন পরই সেটাকে ব্যাটারদের স্বর্গে রূপ দিলো ভারত। দ্বিতীয় ইনিংসে ১৩৪.৩ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৪৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৫৩৪ রানের বিশাল লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া।

ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরাহ অপেক্ষা করছিলেন, কখন সেঞ্চুরি করবেন বিরাট কোহলি। তিন অংক ছোঁয়ার পরপরই ভারতীয় অভিজ্ঞ ব্যাটারকে ডেকে নিলেন বুমরাহ। ১৪৩ বলে ১০০ রান করেন কোহলি। তার সঙ্গে ৩৮ রানে অপরাজিত ছিলেন নিতিশ কুমার রেড্ডি।

তৃতীয় দিনের শেষ সেশনে কিছু সময় বাকি থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। সফরকারীদের লক্ষ্য, শেষ বিকেলে অস্ট্রেলিয়ার দু’একটি উইকেট তুলে নেওয়া, যাতে জয়ের পেতে সুবিধা হয়।

দ্বিতীয় ইনিংসে ভারতের রড় সংগ্রহের ভিত গড়ে দেন দুই ওপেনার যসশ্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের ২০১ রানের জু্টি। ১৭৬ বলে ৭৭ রানের ঠাণ্ডা মাথার ইনিংস খেলে মিচেল স্টার্কের বলে রাহুল আউট হলে জুটি ভাঙে। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।

এর আগে ১৯৮৬ সালে সিডনিতে প্রথম উইকেটে সুনীল গাভাসকর ও ক্রিস শ্রীকান্ত ১৯১ রানের জুটি করেছিলেন।

জয়সওয়াল হাঁকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তিন অংকে পৌঁছেই থামেননি জয়সওয়াল। ইনিংসকে টেনে নিয়ে যান ১৬১ রানে। ২৯৭ বলে মোকাবেলা করে হাঁকান ১৫ ও ৪ ছক্কা।

ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে কোহলি খেলেন ১৪৩ বল, হাঁকান ৮ চার ও ২ ছক্কা। এছাড়া ৯৪ বলে ২৯ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৭১ বলে ২৫ রান করেন দেবদূদ পাডিক্কেল।

অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট নেন নাথান লায়ন। ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’