গাজায় ৪৮ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলা আরও তীব্র হয়েছে। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।

শনিবার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক বাড়িতে রাতভর হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও দক্ষিণ গাজায়ও বহু মানুষ নিহত হয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ফারুক মসজিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডি যাচাই করে দেখেছে আল জাজিরা।

ইসরায়েলি বাহিনী স্থল অভিযান আরও জোরদার করেছে এবং উত্তর গাজায় আরও ব্যাপক হারে বোমাবর্ষণ হচ্ছে। সেখানে আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর মধ্যে সর্বশেষ কার্যক্রম পরিচালনা করছে এমন একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসেম আবু সাফিয়া শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগ, রিসিপশনের প্রবেশদ্বার এবং হাসপাতালের আঙ্গিনা, বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

তিনি জানিয়েছেন, বোমা হামলায় ডাক্তার, নার্স এবং প্রশাসনিক কর্মীসহ ১২ জন আহত হয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পরিস্থিতির প্রাথমিক পর্যালোচনার পর কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় হামলার বিষয়ে তারা অবগত নয় বলে দাবি করেছে।

এদিকে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানকার হাসপাতালগুলোতে আর মাত্র দুদিন চলার মতো জ্বালানী অবশিষ্ট রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী গত মাসে উত্তর গাজায় একটি অবরোধ আরোপ করেছে এবং একটি নতুন স্থল অভিযান শুরু করেছে। তাদের দাবি হামাস যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করা এবং ওই অঞ্চলে পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখার লক্ষ্যেই এসব অভিযান শুরু হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় গত এক বছরের বেশি সময় ধরে ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ চার হাজার ফিলিস্তিনি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’